Home পর্যালোচনা Jio দিচ্ছে প্রতিদিন 3 জিবি ডেটা, তবুও Airtel এর প্ল‍্যান বেস্ট, জেনে নিন কিভাবে

Jio দিচ্ছে প্রতিদিন 3 জিবি ডেটা, তবুও Airtel এর প্ল‍্যান বেস্ট, জেনে নিন কিভাবে

বর্তমানে দেশের অন‍্যতম দুটি টেলিকম কোম্পানি Reliance Jio এবং Airtel তাদের গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন নতুন নতুন প্ল‍্যান নিয়ে আসছে। আবার মার্কেটে প্রতিযোগিতার কথা মাথায় রেখে একে অপরের চেয়ে কম দামে বেশি বেনিফিটযুক্ত প্ল‍্যান‌ও পেশ করে চলেছে। রিলায়েন্স জিও এবং এয়ারটেল উভয় কোম্পানির কাছেই 349 টাকা দামের একটি প্ল‍্যান আছে। এক‌ই দামের এই প্রিপেইড প্ল‍্যানটির মাধ্যমে কোম্পানিদুটি একে একে অপরের চেয়ে বেশি বেনিফিট দেওয়ার চেষ্টা করেছে। আজ আমরা জিও এবং এয়ারটেলের এই এক‌ই দামের প্ল‍্যানদুটির তুলনা করতে চলেছি।

Reliance Jio 

রিলায়েন্স জিওর 349 টাকা দামের প্ল‍্যানটি একটি প্রিপেইড প্ল‍্যান এবং এর ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে কোম্পানি তাদের ইউজারদের প্রতিদিন 3 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেয়। অর্থাৎ প্রতিদিন 3 জিবি করে 28 দিনে মোট 84 জিবি ইন্টারনেট উপভোগ করা যাবে।

এই প্ল‍্যানে আনলিমিটেড জিও টু জিও ভয়েস কল পাওয়া যায় এবং নন জিও নাম্বারে অর্থাৎ অফ নেট কলের জন্য কোম্পানির পক্ষ থেকে 1,000 এফ‌ইউপি মিনিট দেওয়া হচ্ছে। এছাড়াও জিও গ্ৰাহকরা এই রিচার্জের মাধ্যমে প্রতিদিন 100টি এস‌এম‌এসের সঙ্গে Jio Apps এর ফ্রি সাবস্ক্রিপশন‌ও পাবেন।

Airtel

এয়ারটেলের 349 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন। এই প্ল‍্যানে গ্ৰাহকদের প্রতিদিন 2 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। অর্থাৎ 28 দিনে মোট 56 জিবি ইন্টারনেট ব‍্যবহার করা যাবে। এছাড়াও এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যায়।

এয়ারটেল তাদের এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল দের যা অন নেট এবং অফ নেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এর সঙ্গে এয়ারটেলের পক্ষ থেকে এক মাসের জন্য Amazon Prime এর সাবস্ক্রিপশন দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, যার দাম 129 টাকা। এছাড়াও Airtel Xstream app, Wynk Music, Shaw Academy এর ফ্রি কোর্স এবং ফ্রি হ‍্যালোটিউনসের সঙ্গে FASTag এ 150 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

উপসংহার

উপরের ডিটেইলস দেখে আপনারাও বুঝেই গেছেন যে রিলায়েন্স জিও প্রতিদিন এয়ারটেলের তুলনায় 1 জিবি ডেটা অতিরিক্ত দিচ্ছে, কিন্তু জিওর ক্ষেত্রে ভয়েস কলিঙের সুবিধা অপেক্ষাকৃত কম। অন‍্যদিকে এয়ারটেলের প্ল‍্যানের ক্ষেত্রে কিছু অন‍্য বেনিফিট এবং ফ্রি অ্যাকসেসের সুবিধাও পাওয়া যাচ্ছে। এক‌ই দামে এয়ারটেলের প্ল‍্যানটি জিওর প্ল‍্যানের চেয়ে অনেক বেশি লাভজনক। তবে এত কিছুর পরেও আপনার খেয়াল রাখা প্রয়োজন আপনার এলাকায় কোন কোম্পানির নেটওয়ার্ক বেশি স্ট্রং, সেই কোম্পানি ব‍্যবহার করাই বেশি বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন