আপনার কি মনে আছে ObePlus এর প্রথম ফোন কবে এবং কত টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল? মনে না থাকলে জেনে নিন। ObePlus সবার আগে ভারতে OnePlus One ডিভাইস লঞ্চ করেছিল। কোম্পানি 2014 সালের ডিসেম্বরে এই ফোনটি পেশ করেছিল এবং তখন ফোনটির প্রাথমিক দাম ছিল 21,999 টাকা। তখনও দেশে 50,000 ও 60,000 টাকা দামের ফোন বিক্রি হতো কিন্তু সেই তুলনায় শক্তিশালী ফিচার ও দুর্দান্ত স্পেসিফিকেশন দেখে অপেক্ষাকৃত কম দামের হিসাব করে একে ফ্ল্যাগশিপ কিলার বলা হয়েছিল। কিন্তু আজ প্রায় 5 বছর পর কোম্পানির এই ফ্ল্যাগশিপ কিলারের ট্যাগ বদলে গেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ কিলার থেকে বদলে শুধুমাত্র ফ্ল্যাগশিপে পরিণত হয়েছে অর্থাৎ আজকাল কোম্পানি শুধুমাত্র হাই বাজেট সেগমেন্টেই ফোন লঞ্চ করে।
আরও সস্তায় পাওয়া যাবে Nokia 4.2 ও Nokia 3.2, দামের দিক থেকে Redmi স্মার্টফোনের চেয়েও এগিয়ে
কিছু দিন আগে কোম্পানি ObePlus 7 Pro মডেল লঞ্চ করে যার প্রাথমিক দাম 48,999 টাকা। আবার এই ফোনটির সবচেয়ে বড়ো মডেলের দাম 58,999 টাকা। কোম্পানি এখন 50,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা বাজেটকে আপন করে নিয়েছে। তাই সত্যিই হয়তো প্রশ্ন ওঠে কোম্পানির ObePlus 7 Pro কি নেওয়া উচিত? কোম্পানির ফোন শুরু থেকেই স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে যথেষ্ট অ্যাডভান্স হয় এবিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এবার বাজেট যথেষ্ট বেশি। তাই আমাদের একবার বিচার করা উচিত আমরা এতে কি পাবো, কি পাবো না আর অন্য কি অপশন আছে? ObePlus 7 Pro এর বদলে কি ObePlus 7T Pro এর অপেক্ষা করা উচিত? আমরা এবিষয়েও কথা বলবো। কারণ বিগত কয়েক বছরে কোম্পানি প্রতিটি ফোনের T ভেরিয়েন্টও লঞ্চ করেছে।
ObePlus 7 Pro এর বিশেষত্ব:
ObePlus 7 Pro এর বিশেষত্ব সম্পর্কে বলতে গেলে সবার আগে এর ডিসপ্লের উল্লেখ করা উচিৎ। ObePlus 7 Pro তে 6.67 ইঞ্চির 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত কিউএইচডি+ এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এটি বিশ্বের প্রথম ফোন যা 90 হার্টস রিফ্রেশ রেটের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস কোটেড।
কোম্পানি এই ফোনটি 48 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 16 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে পেশ করেছে। এই ক্যামেরা সেন্সর তিনটি যথাক্রমে এফ/1.6 অ্যাপার্চার, ওয়াইড অ্যাঙ্গেল ও টেলিফোটো লেন্সযুক্ত। এর সঙ্গে এই ফোনে 16 মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ObePlus 7 Pro কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেটে রান করে এবং আজকের দিনে দাঁড়িয়ে এটি মোবাইল প্রসেসরগুলির মধ্যে অন্যতম শক্তিশালী চিপসেট। এই চিপসেট 7 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত 2.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরে কাজ করে। ফোনটিতে 6 জিবি, 8 জিবি ও 12 জিবি র্যাম অপশন আছে, তবে মেমরির দিক থেকে এতে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়।
26 জুন বদলে যাবে স্মার্টফোন জগত, লঞ্চ হবে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা স্মার্টফোন
কানেক্টিভিটির জন্য এতে 4জি ভোএলটিইর সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ও এনএফসি ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইযুক্ত এই ফোনটি অক্সিজেন ওএসে কাজ করে। এই ফোনটি পরবর্তী অ্যান্ড্রয়েডের আপডেটও পাবে। সব মিলিয়ে ফোনটি যথেষ্ট শক্তিশালী এবং এর কাছাকাছি দামের যে কোনো ফোনকে পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
ObePlus 7 Pro এর খামতি:
50,000-60,000 টাকা দামের কোনো ফোনকে আর যাই হোক ফ্ল্যাগশিপ কিলার বলা চলে না এবং যদি এই বাজেটে আপনি অন্য কোনো ফোনের খোঁজ করেন তবে এই দামেই আপনি OnePlus 7T Pro তে প্রায় একই স্পেসিফিকেশন পাওয়া যাবে। কিন্তু OnePlus 7 Pro তে ফ্ল্যাগশিপ হওয়ার সমস্ত ফিচার নেই। উল্লেখযোগ্য এতে আইপি রেটিং ফিচার নেই। অর্থাৎ এই ফোনটি ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ নয়। অথচ স্যামসাং ও অ্যাপেলের মতো ব্র্যান্ড এই বাজেটের ফোনগুলি আইপি রেটিঙের সঙ্গে পেশ করে। এটি এই ফোনের সবচেয়ে বড়ো খামতি।
এছাড়া বলা যেতে পারে ওয়ারলেস চার্জিং ফিচারের কথা। ইতিমধ্যে স্যামসাঙের বেশ কিছু ফোনে ওয়ারলেস চার্জিং দেখা গেছে এবং অ্যাপেল ফোনেও এই ফিচার থাকে। OnePlus 7 Pro একটি যথেষ্ট দামি ফোন হওয়া সত্ত্বেও এতে ওয়ারলেস চার্জিং ফিচার নেই।
5,000 এমএএইচ ব্যাটারী ও 32 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Vivo Z1 Pro
এই ফোনের অন্যতম আরেকটি খামতি ফোনটির ফ্রন্ট ক্যামেরা। এতে পপ-আপ ক্যামেরা থাকলেও বিগত কয়েকটি মডেলে ফ্রন্ট ক্যামেরা আপগ্ৰেড করা হয়নি।
ওয়ানপ্লাস তাদের টেকনোলজির জন্য অন্যান্য কোম্পানির থেকে সবসময় এগিয়ে থাকে। কোম্পানি বাইরের কিছু দেশে তাদের 5জি ফোন দেখিয়ে দিয়েছে। তাই আশা করা হচ্ছিল কোম্পানি ভারতেও তাদের 5জি স্মার্টফোন পেশ করবে। যদিও 5জি খুব বড়ো খামতি নয়। কারণ ভারতে এখনও 5জি স্পেকট্রামের নিলাম হয়নি। এই বছরের শেষের দিকে 5জি স্পেকট্রামের নিলাম হবে এবং নিলাম হলেও 5জি কার্যকর হতে কিছু সময় লাগবে। কিন্তু ফোনটিতে 5জি ফিচার থাকলে এটি সবার থেকে এগিয়ে থাকতো।
Xiaomi এর এই এগারোটি স্মার্টফোন আপডেট হবে Android Q তে, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না
অন্যান্য অপশন
এই বাজেটে Samsung Galaxy S10 ও Apple iPhone 10R এর মতো স্মার্টফোন পাওয়া যায় OnePlus 7 Pro এর সমান ফিচারের অধিকারি হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফও। এছাড়াও Samsung Galaxy S10 এর ডিজাইন ও ডিসপ্লে আরও অ্যাডভান্স। কম্প্যাক্ট ডিজাইনওয়ালা এই ফোনে ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে।
ObePlus 7T Pro এর জন্য অপেক্ষা করুন
সবার আগে কোম্পানি 2016 সালে OnePlus 3 এর পর OnePlus 3T লঞ্চ করেছিল। একই ভাবে 2017 সালে ObePlus 5 এর পর OnePlus 5T এবং 2018 সালে OnePlus 6 এর পর OnePlus 6T লঞ্চ করা হয়। প্রতিবাদ টি ভেরিয়েন্টে পুরোনো ভেরিয়েন্টের তুলনায় কিছু আপগ্ৰেড দেওয়া হয় যা যথেষ্ট অ্যাডভান্স ছিলো। তবে দামের পরিবর্তন হয়নি। যেমন OnePlus 5 এর ডিজাইন সাধারণ হলেও OnePlus 5T ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। OnePlus 6 এর সঙ্গে নচের সূচনা হয় এবং OnePlus 6T তে ওয়াটারড্রপ নচের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেশ করা হয়। এবার OnePlus 7T Pro সম্পর্কে যথেষ্ট আশা করা হচ্ছে। কোম্পানি তাদের নতুন ফোন ওয়াটারপ্রুফ ও ওয়ারলেস চার্জিং ফিচারযুক্ত করতে পারে।
BSNL পেশ করলো 168 টাকার নতুন প্ল্যান, 90 দিনের ভ্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে অজস্র সুবিধা
আপনি ObePlus 7 Pro ফোনটি লক্ষ্য করলে দেখতে পারবেন ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। কোম্পানি যদি এই ফোনটির আপগ্ৰেড ভার্সন হিসেবে ObePlus 7T Pro পেশ করে তবে এই দুটি ফিচারই যোগ করতে পারে। যদি এগুলি ছাড়া বড়ো স্ক্রিন ও হাই কোয়ালিটি ক্যামেরা পেশ করে তাও খামতি বের করা যাবে। কিন্তু ফোনটি যদি ওয়াটারপ্রুফ করা হয় তবে এটি এর সমকক্ষীয়দের থেকে অনেকটাই এগিয়ে যাবে। কারণ আপনিও জানেন এই ব্র্যান্ডের স্মার্টফোন কতটা অ্যাডভান্স।
তাই যদি আপনি ObePlus 7 Pro কেনার জন্য মনস্থির করে থাকেন তবে আমার মতে আপনার কিছু মাস অপেক্ষা করে যাওয়া উচিত। কয়েক মাসের মধ্যেই জানা যাবে ObePlus 7T Pro লঞ্চ হবে কি না এবং লঞ্চ হলে এতে কি কি ফিচার থাকবে।
*এটি সম্পূর্ণ ভাবে লেখকের ব্যাক্তিগত মতামত
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
