The post অনবদ্য ডিজাইনের Samsung Galaxy A82 এর সঙ্গে মার্কেটে রাজত্ব করবে স্যামসাং first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস
ওয়েবসাইট লিস্টিং
ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে Samsung Galaxy A82 5G ফোনটি ব্লুটুথ ভার্সন 5 এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার SM-826S বলা হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। উল্লেখ্য এখনও পর্যন্ত স্যামসাং Samsung Galaxy A82 5G সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে মনে করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের এই আগামী ফোনটি মার্কেটে নিয়ে আসবে।

6GB RAM
কয়েক দিন আগে গীকবেঞ্চে Samsung Galaxy A82 5G ফোনটি কিছু স্পেসিফিকেশনের সঙ্গে যোগ করা হয়। লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও 6 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy A82 5G এর লঞ্চ, দাম বা ফিচার সম্পর্কে কিছুই জানানো হয়নি। এই ফোনটি সিঙ্গেল কোরে 755 এবং মাল্টি কোরে 2630 পয়েন্ট পেয়েছে।
আরও পড়ুন: লো বাজেটে Realme C21 করল প্রবেশ, Xiaomi এর মার্কেট নষ্ট হওয়ার সম্মুখে
Samsung Galaxy A82 5G
গীকবেঞ্চে এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। বলা হয়েছে এতে 6 জিবি র্যাম দেওয়া হবে এবং ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে। মনে করিয়ে দিই এটি একটি 5জি চিপসেট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই Samsung Galaxy A82 5G তে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে এবং গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হবে।

Samsung Galaxy A80
Samsung Galaxy A80 ফোনটিতে 6.7 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে যা স্ক্রিনের নিচের অংশে অবস্থিত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post অনবদ্য ডিজাইনের Samsung Galaxy A82 এর সঙ্গে মার্কেটে রাজত্ব করবে স্যামসাং first appeared on 91Mobiles Bengali.
]]>The post Vodafone Idea ইউজারদের জন্য বড় খবর, বন্ধ হয়ে যাচ্ছে 3G পরিষেবা, জেনে নিন পরিণতি first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: 5000mAh ব্যাটারী ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে এল সস্তা Vivo Y20A, তবে কি বিপদ গুনছে Xiaom-Realme?
কিভাবে 3G সিম 4G তে আপগ্রেড হবে?
বর্তমানে অপারেটর 4জি সার্ভিসের জন্য 3জি স্পেকট্রাম ব্যবহার করছে এবং এই স্পেকট্রাম রিফার্মিঙের জন্যই এত বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।কোম্পানির গ্রাহকদের বর্তমান সিম 4জি তে আপগ্ৰেড করার জন্য নিকটবর্তী স্টোরে যেতে হবে।

SMS পাঠাচ্ছে Vodafone Idea
দিল্লি সার্কেলের বর্তমান 3জি গ্ৰাহকদের কোম্পানি এসএমএস পাঠিয়ে এবিষয়ে জানিয়ে দিয়েছে। এই ম্যাসেজে লেখা আছে, “প্রিয় গ্ৰাহক, কোনো রকম বাধা ছাড়াই পরিষেবা উপভোগ করুন। আপনার পুরোনো সিম 15-01-2021 এর আগে 4জি তে আপগ্রেড করুন কারণ ভোডাফোন আইডিয়া তাদের নেটওয়ার্ক শুধুমাত্র 4জি তে আপগ্রেড করছে। ডকুমেন্ট ছাড়া বিনামূল্যে সিম আপগ্ৰেডের জন্য আপনার নিকটবর্তী Vi স্টোরে যোগাযোগ করুন।”
আরও পড়ুন: 6GB RAM ও 20MP সেলফি ক্যামেরাযুক্ত Samsung Galaxy A31 এখন আরও সস্তা
চালু থাকবে 2G ভয়েস কলিং
কোম্পানির যেসব গ্ৰাহক তাদের সিম আপগ্রেড করতে পারবেন না তাদের জন্য ভোডাফোন আইডিয়া 2জি ভয়েস কলিং পরিষেবা চালু রাখবে। কিন্তু তারা ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু যারা আগে থেকেই ভোডাফোন আইডিয়ার 4জি পরিষেবা ব্যবহার করেন তাদের ওপর এই পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।

জানিয়ে রাখি কোম্পানি কয়েক দিন আগে তাদের ইউজারদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। একজন ভোডাফোন গ্ৰাহক প্রথমবার Vi অ্যাপ ওপেন করলে কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে 50 জিবি ডেটা পাবেন। আসলে কোম্পানির 1,499 টাকা দামের ভোডাফোন আইডিয়া প্ল্যানে এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post Vodafone Idea ইউজারদের জন্য বড় খবর, বন্ধ হয়ে যাচ্ছে 3G পরিষেবা, জেনে নিন পরিণতি first appeared on 91Mobiles Bengali.
]]>The post 5000mAh ব্যাটারী ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে এল সস্তা Vivo Y20A, তবে কি বিপদ গুনছে Xiaom-Realme? first appeared on 91Mobiles Bengali.
]]>দাম ও সেল
কোম্পানির পক্ষ থেকে Vivo Y20A ফোনটি একটি মাত্র ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। দেশে ফোনটি 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজসহ সেল করা হবে এবং এর দাম রাখা হয়েছে 11,490 টাকা। এই ফোনটি নেবুলা ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 2 জানুয়ারি থেকে Vivo Y20A ফোনটি পার্টনার রিটেইল স্টোর, ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও অন্যান্য বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইটে সেল করা হবে।
শক্তিশালী ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y20A তে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 17 ঘন্টারও বেশি সময় ধরে অনলাইন এইচডি মুভি স্ট্রীম করা যাবে। এছাড়া এই ফোন 10 ঘন্টার বেশি সময় গেমিং পারফরম্যান্স দিতে সক্ষম।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo Y20A তে 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 3 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি বাড়ানো যায়। এই ফোনটি স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএস 11 যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo Y20A এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের বোকে লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Vivo Y20 (2021)
Vivo Y20 (2021) ফোনটিতে প্লাস্টিক বডি পাওয়া যাবে এবং এটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে ওয়াটারড্রপ নচযুক্ত 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.41 × 76.32 × 8.41 এমএম ও ওজন 192 গ্ৰাম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post 5000mAh ব্যাটারী ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে এল সস্তা Vivo Y20A, তবে কি বিপদ গুনছে Xiaom-Realme? first appeared on 91Mobiles Bengali.
]]>The post 6GB RAM ও 20MP সেলফি ক্যামেরাযুক্ত Samsung Galaxy A31 এখন আরও সস্তা first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020
গত জুন মাসে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ Samsung Galaxy A31 ফোনটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন দাম কমে 17,999 টাকা হয়ে গেছে। এই ফোনটি ভারতে আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হয়। এছাড়াও অফলাইন রিটেইল স্টোর, স্যামসাং অপেরা হাউস, স্যামসাং ডট কমে নতুন দামে বেচা হচ্ছে।

স্পেসিফিকেশন
Samsung Galaxy A31 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 73.1 × 159.3 × 8.6 এমএম এবং ওজন 185 গ্ৰাম। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য গ্লাস কোটিঙও ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: সাধারণ মানুষ রিজেক্ট করল Jio Exclusive Vivo ফোন, জেনে নিন অপছন্দের 5টি কারণ
Samsung Galaxy A31 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের হেলিও পি65 চিপসেটে রান করে। ভারতীয় মার্কেটে ফোনটি 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A31 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A31 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন Oppo Reno 5 Lite 5G এর ঝলক, এতে থাকবে দুর্দান্ত ফিচার
কানেক্টিভিটি ও ব্যাটারী
Samsung Galaxy A31 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A31 এ 15 ওয়াট কুইক চার্জ সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post 6GB RAM ও 20MP সেলফি ক্যামেরাযুক্ত Samsung Galaxy A31 এখন আরও সস্তা first appeared on 91Mobiles Bengali.
]]>The post Apple এর পথে Xiaomi এর যাত্রা, চার্জার ছাড়াই লঞ্চ হল 108MP ক্যামেরাওয়ালা Mi 11, সবচেয়ে শক্তিশালী প্রসেসর এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020
ডিজাইন
কোম্পানি তাদের Mi 11 ফোনটির ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাটআউট যোগ করেছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস করা হয়েছে। ফুল ভিউ স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য ফোনের ডান ও বাঁ দিকে স্ক্রিন কার্ভড করা হয়েছে। এই ডিসপ্লের চারদিকে কার্ভড এজ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত। এছাড়া Mi 11 এর ব্যাক প্যানেলে স্কোয়ার মডিউলের মধ্যে তিনটি লেন্স ও একটি এলইডির সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ডিসপ্লে
Mi 11 এ 1500 nits ব্রাইটনেস, 480Hz টাচ স্যাম্পেলিং রেট ও 120Hz রিফ্রেশরেটযুক্ত 1440 × 3200 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.81 ইঞ্চির 2K WQHD AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের মধ্যে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট আছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে এতে HDR10+ এর সাপোর্ট ও কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে।
আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে নতুন বছরে আসছে Google Pixel 6, সামনে এল পেটেন্ট
শক্তিশালী প্রসেসর
কোম্পানির Mi 11 ফোনটি বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন 888 চিপসেটযুক্ত স্মার্টফোন। জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানির মধ্যে মার্কেটে স্ন্যাপড্রাগন 888 চিপসেটসহ স্মার্টফোন লঞ্চের প্রতিযোগিতা চলছিল। এক্ষেত্রে শাওমি রেস জিতে দেখিয়ে দিল। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটটি আগের অন্যান্য প্রসেসরের তুলনায় যথেষ্ট আপগ্ৰেডেড। কোয়ালকমের বেঞ্চমার্ক রেজাল্টে এই চিপসেটে সিপিইউ, গ্ৰাফিক্স, AI এর সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্টে উন্নত পারফরম্যান্স দেখানো হয়েছে।

তবে বক্সে থাকছে না চার্জার
এতসব দুর্দান্ত ফিচারের পরও কোম্পানির ফ্যানদের হতাশ হওয়ার জন্য একটি বড় কারণ আছে। এই ফোনটি কেনার সময় ফোনের সঙ্গে চার্জার পাওয়া যাবে না। কোম্পানি প্রতিবারের মতো এবারেও লঞ্চের আগে কিছু ফ্ল্যাগশিপ ফিচার টীজ করেছিল এবং তখন এই কথাটির আভাস ছিল। শাওমির সিইও Lei Jun জানিয়েছিলেন কোম্পানির পক্ষ থেকে নেওয়া একটি পদক্ষেপ পরিবেশের জন্য যথেষ্ট উপকারী হবে।
আরও পড়ুন: ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Realme Q2, শীঘ্রই হবে লঞ্চ
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য কোম্পানি Mi 11 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে। এতে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে MEMC ভিডিও ফ্রেম টেকনোলজি, OIS, রিয়েল টাইম SDR টু HDR এবং ভিডিও সুপার রেজলিউশনের মতো ফিচার পাওয়া যায়। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 20 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা আছে।

র্যাম ও স্টোরেজ
ডুয়েল ন্যানো সিমের সঙ্গে Mi 11 অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত MIUI 12.5 এ কাজ করে। এই ফোনে 12GB LPDDR5 র্যামের সঙ্গে 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ আছে।
আরও পড়ুন: 7 জানুয়ারি হবে তুলকালাম, চাপে পড়বে চাইনিজ কোম্পানি : Lava
কানেক্টিভিটি ও ব্যাটারী
Mi 11 এ Harman kardon এর টিউনিং করা স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে। এই ফোনে ইন বিল্ট হার্টবিট সেন্সরের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এতে Wi-Fi 6E ও NFC ফিচার আছে এবং এই ফোনটি এক সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Mi 11 এ Mi TurboCharge 55W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,600 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং করতে সক্ষম।

দাম
চীনে কোম্পানির পক্ষ থেকে Mi 11 এর তিনটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 3,999 (প্রায় 45,000 টাকা), 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 4,299 (প্রায় 48,000 টাকা) এবং 12 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 4,699 (প্রায় 52,800 টাকা) দামে সেল করা হবে। ফোনটি ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়া খয়েরি ও বেগুনি রঙের একটি স্পেশাল লেদার ভেরিয়েন্টও আনা হয়েছে। ইতিমধ্যে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 1 জানুয়ারি থেকে চীনে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post Apple এর পথে Xiaomi এর যাত্রা, চার্জার ছাড়াই লঞ্চ হল 108MP ক্যামেরাওয়ালা Mi 11, সবচেয়ে শক্তিশালী প্রসেসর এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.
]]>The post সামনে এল Samsung Galaxy A72 4G সম্পর্কে বড় তথ্য, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: 8GB RAM ও 5000mAh ব্যাটারীসহ লঞ্চ হল বাজেট স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী একটি স্যামসাং স্মার্টফোন SM-A725F মডেল নাম্বারের সঙ্গে পেশ করা হবে। মনে করা হচ্ছে এটিই Samsung Galaxy A72 4G স্মার্টফোন। এই ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 526 ও 1623 পয়েন্ট পেয়েছে। লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনটি ‘atoll’ নামের কোয়ালকম প্রসেসরের সঙ্গে পেশ করা হবে। একে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720জি চিপসেটের সঙ্গে যোগ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনে 8 জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম থাকবে।

Samsung Galaxy A52 4G ওSamsung Galaxy A72 4G
মনে করিয়ে দিই কিছু দিন আগে বেঞ্চমার্কিং সাইটে Samsung Galaxy A52 4G ফোনটিকেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 720জি চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল। এক্ষেত্রে Samsung Galaxy A72 4G ও Samsung Galaxy A52 4G এর গীকবেঞ্চ রেজাল্ট অনেকটা এক রকমই লাগছে।
ডিজাইন
কয়েক দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি 4জি ও 5জি উভয় কানেক্টিভিটি ভেরিয়েন্টে পেশ করা হবে। একজন টিপস্টারের শেয়ার করা রেন্ডার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে। রেন্ডার থেকে জানা গিয়েছিল এতে ফ্ল্যাট পাঞ্চ হোল কাটআউট থাকবে।

ফোনের ব্যাক প্যানেলে স্যামসাঙের ব্র্যান্ডিঙের পাশাপাশি রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা সেটআপে চারটি ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে। ফোনের নিচের প্যানেলে 3.5 এমএম অডিও জ্যাক, স্পীকার গ্ৰিল, মাইক্রোফোন ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। ফোনটির সিম কার্ড স্লট ওপরের প্যানেলে অবস্থিত।
ক্যামেরা ও লঞ্চ ডেট
Samsung Galaxy A72 4G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারেএবং এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে 2021 এর প্রথম ছয় মাসের মধ্যেই ফোনটি পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে কিছুই জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post সামনে এল Samsung Galaxy A72 4G সম্পর্কে বড় তথ্য, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.
]]>The post দেশী স্মার্টফোন কোম্পানি লঞ্চ করল মহিলাদের জন্য বিশেষ স্মার্টফোন Be U, দাম মাত্র 6,888 টাকা first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: Exclusive: সামনে এল Samsung Galaxy A32 এর লাইভ ইমেজ, দেখে নিন কেমন হবে ডিজাইন
মহিলাদের জন্য বিশেষ ডিজাইন
এই ফোনে যে ধরনের কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে তা মহিলারা যথেষ্ট পছন্দ করবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের জন্য লাভা এই ফোনে ক্যামেরার আশেপাশে ডায়মন্ড কালারের কম্বিনেশন ব্যবহার করেছে যা একে আরও আকর্ষণীয় করে তোলে। পিঙ্ক ও গোল্ডেন কালারে এই ফোনটির লুক যথেষ্ট আকর্ষণীয় দেখায়।

সুরক্ষার পাকাপোক্ত ব্যবস্থা
আকর্ষণীয় ডিজাইন ছাড়াও কোম্পানি এই ফোনে মহিলাদের সুরক্ষার বিশেষ ব্যবস্থা রেখেছে। Lava Be U তে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু অত্যন্ত জরুরি সেফটি অ্যাপ ইন বিল্ট রাখা হয়েছে। এই অ্যাপগুলি আগে থেকেই ফোনে প্রিলোডেড পাওয়া যায়। তবে কি কি অ্যাপ ফোনে রাখা হয়েছে সেবিষয়ে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: Xiaomi আনছে 108MP ক্যামেরাওয়ালা নতুন স্মার্টফোন Mi 10i, ভারতে লঞ্চ হবে 5 জানুয়ারি
স্পেসিফিকেশন
ইতিমধ্যে কোম্পানির ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। Lava Be U ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ওয়াটারড্রপ নচের সঙ্গে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.08 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ডিসপ্লে 2.5ডি কার্ভড ডিসপ্লে দিয়ে প্রোটেক্ট করেছে। এই ফোনে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া Lava Be U ফোনটি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে IMG8322 GPU তে রান করে।

ফোটোগ্রাফির জন্য Lava Be U তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য Lava Be U তে 4,060 এমএএইচের ব্যাটারী আছে যা প্রয়োজনে বার করা যায়। এই বাজেট ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 4.2, ওয়াইফাইসহ আরও কিছু আকর্ষণীয় ফিচার আছে।
আরও পড়ুন: Xiaomi Redmi Note 9 এ পাওয়া যাচ্ছে 2,500 টাকার ছাড়, মাত্র দুদিন পাওয়া যাবে এই সুযোগ
দাম
কোম্পানি তাদের নতুন Lava Be Uপাওফোনটি মাত্র 6,888 টাকা দামে লঞ্চ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির সেল সম্পর্কে কিছু জানা যায়নি। তবে জানা গেছে ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে বেচা হবে। এই ফোনটি পিঙ্ক ও গোল্ডেন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও চারটি নতুন ফোন আনবে Lava
টেক ওয়েবসাইট Gadget 360 থেকে পাওয়া তথ্য অনুযায়ী লাভা আগামী 5 জানুয়ারি চারটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনগুলির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এই ফোনগুলি কোম্পানি 5,000 টাকা থেকে 15,000 টাকার বাজেটে লঞ্চ করবে এবং অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে সেল করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post দেশী স্মার্টফোন কোম্পানি লঞ্চ করল মহিলাদের জন্য বিশেষ স্মার্টফোন Be U, দাম মাত্র 6,888 টাকা first appeared on 91Mobiles Bengali.
]]>The post Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল্যান, কোনো কোম্পানির কাছে নেই এর জবাব first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: মাত্র 10,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারী ও 4GB RAM যুক্ত Xiaomi Redmi 9 Power
প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল্যান
কোম্পানির পক্ষ থেকে তাদের গ্ৰাহকদের 349 টাকার প্ল্যানে প্রতিদিন 3 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। প্রতিদিন 3 জিবি ডেটাওয়ালা প্ল্যানের লিস্টে এটি কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ দৈনিক 3 জিবি করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে একজন গ্ৰাহক মোট 84 জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

ফ্রিতে পাওয়া যাবে ভয়েস কল
এই প্ল্যানটি রিচার্জ করে জিও টু জিও আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায় এবং নন জিও নাম্বারের জন্য 1000 এফইউপি মিনিট দেওয়া হয়। এছাড়াও 349 টাকা দামের প্ল্যানটিতে গ্ৰাহকরা প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস ও Jio Apps এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
আরও পড়ুন: নতুন বছরে ধামাকা করতে আসছে Samsung Galaxy A72 5G, দেখে নিন ডিজাইন
ডাউনলোড স্পীডে এগিয়ে জিও
কিছু দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI নভেম্বর মাসের ডাউনলোড সম্পর্কিত একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্ট অনুযায়ী জিওর গড় ডাউনলোড স্পীড ছিল 20.8 এমবিপিএস। গত অক্টোবরে মাসের তুলনায় এই স্পীড 3.0 এমবিপিএস বেশি। অক্টোবর মাসে জিওর 4জি ডাউনলোড স্পীড দেখা গেছে 17.8 এমবিপিএস। গত তিন বছরেরও বেশি সময় ধরে রিলায়েন্স জিও ডাউনলোড স্পীডের দিক থেকে ক্রমাগত নাম্বার ওয়ান 4জি অপারেটরের জায়গা দখল করে আছে।

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকা এয়ারটেলের পারফরম্যান্স আগের চেয়ে উন্নত হয়েছে। এয়ারটেলের গড় 4জি ডাউনলোড স্পীড অক্টোবরে 7.5 এমবিপিএস থেকে বেড়ে নভেম্বরে 8 এমবিপিএস হয়ে গেছে। এয়ারটেলের তুলনায় রিলায়েন্স জিওর স্পিড 2.5 গুণ বেশি। এখন ভোডাফোন ও আইডিয়া একসঙ্গে মিলিত হয়ে ভোডাফোন আইডিয়া হিসেবে কাজ করছে, তবে ট্রাই উভয় কোম্পানির রিপোর্ট আলাদা আলাদা ভাবে পেশ করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 3GB ডেটাওয়ালা প্ল্যান, কোনো কোম্পানির কাছে নেই এর জবাব first appeared on 91Mobiles Bengali.
]]>The post সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y31, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: Realme আনছে Narzo সিরিজের স্মার্টফোন, আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 30 ও Narzo 30 Pro
সবার আগে টেক ওয়েবসাইট MySmartPrice তথাকথিত Vivo Y31 ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে স্পট করেছে। রিপোর্ট অনুযায়ী ভিভোর একটি ফোনের মডেল নাম্বার V2036 যা NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটিই Vivo Y31। তবে এই সার্টিফিকেশনে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু বোঝা যাচ্ছে এই ফোনে 4জি কানেক্টিভিটি সাপোর্ট করবে।
রিপোর্টে আরও বলা হয়েছে ভারতীয় ওয়েবসাইট BIS এও Vivo Y31 ফোনটি দেখা গেছে। এর থেকে ধারণা করা যায় ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্থাৎ BIS এর লিস্টিঙে Vivo Y31 ফোনটি V2031 ও V2036 মডেল নাম্বারসহ দেখা গেছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই আমাজনে লিস্টেড হল Moto G Stylus (2021), জানা গেছে দাম ও স্পেসিফিকেশন
এছাড়া ভিভোর এই ফোনটি রাশিয়ার EEC ও সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে V2036 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। তবে কোম্পানি এখনও পর্যন্ত এই ফোনটির অস্তিত্ব সম্পর্কে কিছু জানায়নি।
কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল ভিভো তাদের লেটেস্ট ‘ভি20’ সিরিজ আপগ্রেড করার পরিকল্পনা করছে। কয়েক দিন আগে ইন্দোনেশিয়া টেলিকম ও BIS এ Vivo V20 (2021) ফোনটি দেখা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y31, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.
]]>The post নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে Samsung, ইন্ডিয়ান সাইটে লিস্টেড হল দুটি সস্তা ফোন first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: চাইনিজ কোম্পানি Xiaomi এর বিরুদ্ধে আদালতে এই কোম্পানি, ভারতে বন্ধ হতে পারে স্মার্টফোন বিক্রি
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্থাৎ বিআইএসে Samsung Galaxy M12 এর মডেল নাম্বার বলা হয়েছে SM-M127G/DS এবং Samsung Galaxy F12 ফোনটি SM-F127G মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। বিআইএসে উপরোক্ত স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি। অন্য কোনো সোর্স থেকেও আমরা ফোনদুটির স্পেসিফিকেশন জানতে পারিনি। কিন্তু লিস্টিং সামনে আসার পর স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনদুটি লঞ্চ করবে এবং নতুন বছরে দেশের মার্কেটে এগুলির সেলও শুরু হয়ে যাবে।
এই দুটি ফোনের লিক বাদ দিয়ে যদি কিছু দিন আগে লঞ্চ হওয়া কোম্পানির ‘গ্যালাক্সি এফ’ সিরিজের Samsung Galaxy F41 ফোনটি সম্পর্কে কথা ওঠে তবে প্রথমেই বলতে হয় ভারতে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। উভয় ভেরিয়েন্টে 512 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। মার্কেটে গ্যালাক্সি এফ41 এর 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকা এবং 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 17,999 টাকা দামে সেল করা হয়।
আরও পড়ুন: 50MP ক্যামেরার সঙ্গে আসবে OPPO Find X3 Pro, লিক হল স্পেসিফিকেশন
এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্যামসাং এক্সিনস 9611 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের নতুন Samsung Galaxy F41 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে যার প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। বাকি দুটি সেন্সর যথাক্রমে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে Samsung, ইন্ডিয়ান সাইটে লিস্টেড হল দুটি সস্তা ফোন first appeared on 91Mobiles Bengali.
]]>