Xiaomi Mi 9 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 24 May 2019 07:37:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন https://www.91mobiles.com/bengali/luxury-24k-gold-plated-xiaomi-mi-9-limited-edition-in-europe-in-bengali/ https://www.91mobiles.com/bengali/luxury-24k-gold-plated-xiaomi-mi-9-limited-edition-in-europe-in-bengali/#respond Fri, 24 May 2019 07:34:25 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6628 লঞ্চ হবে Mi 9 এর লিমিটেড এডিশন

The post একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi এবছরের শুরুতে তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Mi 9 লঞ্চ করেছিল। এই ফোনটি চীনসহ ইউরোপেও সেল করা হয়। এই ফোনটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সুইডেনের একটি কোম্পানি ফোনটির কাস্টম গোল্ড এডিশন (যা একধরনের ফোন কেস‌ও বলা যেতে পারে) তৈরি করেছে, যা দাম একটি ফ্ল‍্যাট বা লাক্সারি গাড়ির দামের সমান।

Jio আনতে চলেছে বিশেষ টেকনিক, কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও করা যাবে কল! শুরু হয়ে গেছে টেস্টিং

সুইডেনের গোল্ডেন কন্সেপ্ট নামের কোম্পানি Mi 9 এর লিমিটেড এডিশন 24 ক‍্যারেট গোল্ড কোটিং কাস্টমাইজ করে পেশ করেছে। গোল্ডেন কন্সেপ্ট কোম্পানি এমনটা প্রথম বার করেনি। এর আগেও কোম্পানি অন‍্যান‍্য ফোন কাস্টমাইজ করে পেশ করেছে। এর আগে এই কোম্পানি কাস্টমাইজ iPhone ও iPhone কেস প্রিমিয়াম লেদার ও স্টোনের সঙ্গে পেশ করেছে।

কোম্পানি গোল্ড কোটেড iPhone কেস 40,000 ডলার (প্রায় 28 লক্ষ টাকা) দামে লঞ্চ করেছিল। Mi 9 এর দাম 40,000 ইউএসডি ডলার (প্রায় 27,77,300 টাকা) রাখা হয়েছে। এই দামে একটি ফ্ল্যাট বা একটি লাক্সারি গাড়ি হয়ে যায়।

ভারতে আর লঞ্চ হবে না Sony স্মার্টফোন, জেনে নিন কারণ

Xiaomi Mi 9 ফোনটির 24 ক‍্যারেট গোল্ড প্লেটেড কেস কোম্পানি প্রথমবার ডিজাইন করেছে। এর আগে ইউরোপীয় দেশে এই ধরনের ফোন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তাই মনে করা হচ্ছে Mi 9 এর 24 ক‍্যারেট গোল্ড প্লেটেড ফোন‌ও গ্ৰাহকদের মন জয় করবে।

প্রসঙ্গত Xiaomi বিগত কিছু সময় ধরে তাদের Mi সিরিজে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি হলো Mi 9, Mi 9 SE Mi 9 Transparent Edition। শোনা যাচ্ছে কোম্পানি Xiaomi Mi সিরিজে আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে যা Mi 9T নামে পেশ করা হবে।

8 জিবি র‍্যাম, পপ-আপ সেলফি ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো OPPO K3, জেনে নিন দাম

Xiaomi Mi 9T ফোনটি কয়েক দিন আগে থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC তে লক্ষ্য করা গেছে। এই ওয়েবসাইটে ফোনটির মডেল নাম্বার বলা হয়েছে M1903F10G। মডেল নাম্বারের সঙ্গে কোম্পানির এই আগামী স্মার্টফোনের কোড নেম বলা হয়েছে “মি 9টি”।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/luxury-24k-gold-plated-xiaomi-mi-9-limited-edition-in-europe-in-bengali/feed/ 0
শাওমি মি 9 এর পাঁচটি এমন ফিচার যার জন্য এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই এর থেকে বেস্ট https://www.91mobiles.com/bengali/here-are-the-xiaomi-mi-9-top-five-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/here-are-the-xiaomi-mi-9-top-five-features-in-bengali/#respond Fri, 22 Feb 2019 17:55:51 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5261 শাওমি মি 9 এর 5টি উল্লেখযোগ্য বিশেষত্ব

The post শাওমি মি 9 এর পাঁচটি এমন ফিচার যার জন্য এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই এর থেকে বেস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি কয়েক দিন আগে চীনের রাজধানী বেজিঙে আয়োজিত একটি ইভেন্টে শাওমি মি 9 স্মার্টফোনটি লঞ্চ করে। শাওমির এই নতুন ডিভাইসটি কোম্পানির গত বছর লঞ্চ করা শাওমি মি 8 এর আপগ্ৰেডেড ভার্সন। এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় মি 9 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত যার মধ্যে একটি সেন্সর 48 মেগাপিক্সেলের। এছাড়াও ফোনটি বেশ কয়েকটি দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য। আপনিও নিশ্চয়ই এই ফোনের উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে জানতে চাইবেন? তবে চলুন জেনে নেওয়া যাক শাওমি মি 9 এর টপ 5 ফিচার সম্পর্কে।

349 টাকায় পাওয়া যাবে64 দিনের জন্য 64 জিবি 4জি ডেটা, কোম্পানির তরফ থেকে করা হল পরিবর্তন

ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

এই ফোনে দেওয়া হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কোম্পানি এতে 5 জেনারেশন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। এর সাহায্যে ইউজার দ্রুত ও সঠিকভাবে ফোন আনলক করতে পারবেন।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা

এই ফোনের অন‍্যতম উল্লেখযোগ্য ফিচার এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ। এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। কোম্পানি এতে এফ/2.2 অ্যাপার্চারের সোনী আইএম‌এক্স586 সেন্সরের ব‍্যবহার করেছে। এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স481 সেন্সর আছে। তৃতীয় সেন্সরটি 12 মেগাপিক্সেলের। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

28 ফেব্রুয়ারি লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের নতুন হ‍্যান্ডসেট

গেম টার্বো টেকনোলজি

শাওমি মি 9 এ গেম টার্বো টেকনোলজি দেওয়া হয়েছে যা গেমিঙের সময় ইউজারদের অসাধারণ এক্সপেরিয়েন্স করাতে সক্ষম। এই ধরনের গেমিং টেকনোলজি হেভি গেম খেলার সময় কাজে লাগে। অনার তাদের ফোনে এই ধরনের টেকনোলজি ব‍্যবহার করে।

অসাধারণ প্রসেসর

এই ফোনে অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসরের সঙ্গে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে। স্ন‍্যাপড্রাগনের এই প্রসেসরটি কোম্পানির ফ্ল‍্যাগশিপ চিপসেট। এই চিপসেট ফোনকে জীবন্ত করে তোলার জন্য অতুলনীয়।

এসে গেল স‍্যামসাঙের প্রথম 5জি ফোন গ‍্যালাক্সি এস10 5জি, জেনে নিন এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ট্রান্সপারেন্ট এডিশন

শাওমি মি 9 এর ট্রান্সপারেন্ট এডিশনের ব‍্যাক প‍্যানেল সম্পূর্ণ প্রতিফলনশীল। এই ফোনের সব হার্ডওয়্যার মি 9 এর‌ই। তবে এতে 12 জিবি র‍্যাম আছে। এই ফোনে প্রাইমারি সেন্সরের ওপর এফ/1.47 অ্যাপার্চারের সেভেন পিস লেন্স আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলের মধ্যে দিয়ে এর ভেতরের হার্ডওয়্যার সব দেখা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শাওমি মি 9 এর পাঁচটি এমন ফিচার যার জন্য এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই এর থেকে বেস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/here-are-the-xiaomi-mi-9-top-five-features-in-bengali/feed/ 0
12 জিবি র‍্যাম ও 48 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমির শক্তিশালী স্মার্টফোন মি 9 https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-launch-today-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-launch-today-in-bengali/#respond Wed, 20 Feb 2019 10:26:10 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5077 শাওমি পেশ করল মি9

The post 12 জিবি র‍্যাম ও 48 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমির শক্তিশালী স্মার্টফোন মি 9 first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি শাওমি আজ তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মি9 পেশ করেছে। লঞ্চের আগেই শাওমির সিইও লি জুন ও প্রেসিডেন্ট লিন বিন ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার জানিয়ে দিয়েছিলেন। জেনে নিন ফোনটির পুরো ফিচার, স্পেসিফিকেশন ও দাম।

আজ রাতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও ফোল্ডেবল ফোনসহ বেশ কিছু ডিভাইস ঘরে বসে দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

দাম:
মি9 এর এন্ট্রি লেভেল ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে, এর দাম আর‌এমবি 2,999 (প্রায় 32,000 টাকা) রাখা হয়েছে। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম আর‌এমবি 3,299 (প্রায় 35,000 টাকা)। এছাড়া কোম্পানি মি9 এর ট্রান্সপারেন্ট এডিশন‌ও লঞ্চ করেছে যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত। যার দাম আর‌এমবি 3,999 (প্রায় 42,300 টাকা)। শাওমি মি9 ডিপ স্পেস গ্ৰে, গ্ৰেডিয়েন্ট ব্লু ও গ্ৰেডিয়েন্ট পার্পল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

কোম্পানি এক‌ই সঙ্গে ওয়ারলেস চার্জিং পাওয়ার ব‍্যাঙ্ক‌ও লঞ্চ করেছে। 10 ওয়াট পাওয়ার আউটপুটযুক্ত এই পাওয়ার ব‍্যাঙ্কের দাম আর‌এমবি 149 (প্রায় 1,580 টাকা) এছাড়া এর দ্বিতীয় মডেলটি 20 ওয়াট ওয়ারলেস চার্জিং আউটপুটযুক্ত, এর দাম আর‌এমবি 169 (প্রায় 1,800 টাকা)। এবং স্ট‍্যান্ডার্ড 20 ওয়াট কিউআই ওয়ারলেস চার্জিং প‍্যাডের দাম আর‌এমবি 99 (প্রায় 1,050 টাকা)।

28 ফেব্রুয়ারি লঞ্চ হবে রেডমি নোট 7, ফ্লিপকার্টে লিস্টেড হল এই শক্তিশালী স্মার্টফোন

হ‍্যান্ডসেটে 7 এন‌এম প্রসেসে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ক্লক স্পীড 2.84 গিগাহার্টস। এছাড়া মি9 এ 6.39 ইঞ্চির স‍্যামসাং এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে অত্যন্ত ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এর জন্য কোম্পানি এতে থার্ড জেনারেশন ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব‍্যবহার করেছে।

শাওমি মি9 এ ওয়াটারড্রপ নচ আছে, এর মধ্যেই 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে একটি সেন্সর 48 মেগাপিক্সেলের। এর 2এক্স অপ্টিক‍্যাল জুম‌ওয়ালা 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।

এয়ারটেলের থেকে দ্বিগুণ 4জি স্পীড দেয় জিও, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানিগুলির অবস্থা

প্রটেক্টিভ কভারের মধ্যে দিয়ে 20 ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং ফিচারযুক্ত এই ফোনে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এতে কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম অডিও জ‍্যাক, 4জি ভোএলটিই, ব্লুটুথ ও ওয়াইফাই ফিচার আছে।

মি9 এস‌ই, ট্রান্সপারেন্ট/এক্সপ্লোরার এডিশনের স্পেসিফিকেশন:
এই ইভেন্টে কোম্পানি মি9 ট্রান্সপারেন্ট এডিশনের কথাও ঘোষণা করেছে। এই ফোনে 40 ওয়াট।ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। মি9 ট্রান্সপারেন্ট এডিশনে 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে।

নতুন এবং অ্যাডভান্স মিইউআই 11 এ আপডেট হবে এইসব শাওমি স্মার্টফোন, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

লো এন্ড ভেরিয়েন্ট মি9 এস‌ইতে 5.97 ইঞ্চির ডিসপ্লে, 3,070 এম‌এএইচ ব‍্যাটারী, 18 ওয়াট ফাস্ট চার্জিং, 48 এমপি + 8 এমপি + 13 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও স্ন‍্যাপড্রাগন 712 এস‌ওসি আছে। এছাড়া এতে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12 জিবি র‍্যাম ও 48 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমির শক্তিশালী স্মার্টফোন মি 9 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-launch-today-in-bengali/feed/ 0
48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-design-leak-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-design-leak-in-bengali/#respond Fri, 15 Feb 2019 10:31:29 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4978 লিক হল শাওমি মি 9 এর ফোটো

The post 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ সকালেই আমরা শাওমির আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মি 9 সম্পর্কে জানিয়েছিলাম ফোনটি 20 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে। কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের ঠিক আগে এই ফোনটি লঞ্চ করতে চলেছে। এতদিন শাওমি রেডমি 9 সম্পর্কে একাধিক লিক এসেছে এবং আজ ফোনটি সম্পর্কে একটি নতুন তথ্য পেশ হয়েছে। এক টুইটার ইউজার এই ফোনের ফোটো লিক করেছেন যার ফলে এর ডিজাইন সম্পর্কে খুব সহজেই ধারণা করা যায়।

শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন

বিভিন্ন লিকে আগেই জানা গেছে শাওমি মি 9 এ তিনটি ক‍্যামেরা সেট‌আপ থাকবে এবং এই ফোটোয় তা স্পষ্ট দেখা যাচ্ছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে তিনটি ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এর সঙ্গে ফ্ল‍্যাশ‌ও আছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেল গ্লাসের তৈরি। নিল রঙের উজ্জ্বল গ্লাসে তৈরি এই ফোনটি দেখতে অনেকটা হুয়াইয়ের ফোনের মতো। ফোনের বডি কার্ভড।

ফোনটির ফ্রন্ট ফোটোও দেওয়া হয়েছে। এই ফোটোয় দেখা যাচ্ছে শাওমি মি 9 ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হবে। ফোনটি দেখার পর বলা যেতে পারে এতে ডি ফেস স্ক‍্যানিং টেকনোলজি থাকবে না। নিচের দিকে দেখা গেছে এতে পুরোনো মি 8 এর থেকে বেজল আরও কমিয়ে দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, এ30 ও এ10 এর স্পেসিফিকেশন হল লিক, জেনে নিন পুরো ডিটেইলস

ফোনটি দেখে মনে হচ্ছে শাওমি এবার আলাদা ভাবে ভয়েস অ্যাসিসট‍্যান্ট ফিচার পেশ করতে পারে। ফোনের বাঁদিকের প‍্যানেলে শাও এআই বাটন দেখা গেছে। যে টুইটার অ্যাকাউন্ট থেকে এই ফোটো লিক করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে শাওমি মি 9 এ 48 এমপি + 13 এমপি + 16 এমপি সেন্সর থাকবে। কোম্পানি এবিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে শাওমি মি 9, এই স্টাইলিশ ফোনের তথ্য হল লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-design-leak-in-bengali/feed/ 0
শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-to-launch-on-20-february-specification-5g-support-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-to-launch-on-20-february-specification-5g-support-in-bengali/#respond Fri, 15 Feb 2019 06:31:07 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4965 শাওমি লঞ্চ করবে মি 9

The post শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমির আগামী হাইএন্ড স্মার্টফোন মি 9 সম্পর্কে দীর্ঘদিন ধরে লিক বের হচ্ছে। কিছু দিন আগে শাওমির এই স্মার্টফোন সিঙ্গাপুরের ইনফো কমিউনিকেশন মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) তে লিস্টেড করা হয়েছে যার ফলে আশা আরও প্রবল হয়ে উঠেছে যে মি 9 খুব তাড়াতাড়ি টেক মঞ্চে লঞ্চ হতে চলেছে। এবার কোম্পানি সব লিকের ইতি ঘটিয়ে মি 9 এর লঞ্চ সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। শাওমি জানিয়েছে আগামী 20 ফেব্রুয়ারি মি 9 লঞ্চ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, এ30 ও এ10 এর স্পেসিফিকেশন হল লিক, জেনে নিন পুরো ডিটেইলস

শাওমি মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি ইমেজ পোস্ট শেয়ার করে মি 9 এর লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। শাওমি এই ইমেজে ইভেন্টের ডিটেইলস লিখে বলেছে কোম্পানি 20 ফেব্রুয়ারি চীনে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই মি 9 টেক জগতে পা রাখবে। 24 ফেব্রুয়ারি স্পেনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 শুরু হতে চলেছে যেখানে স‍্যামসাং, হুয়াই, ওয়ানপ্লাসসহ বেশ কিছু বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং তাদের নতুন ডিভাইস পেশ করবে। কিন্তু শাওমি এই মহা আয়োজনের আগেই মি 9 অফিসিয়ালি পেশ করে দেবে।

শাওমি মি 9
শাওমি মি 9 সম্পর্কে এখনও পর্যন্ত দেশী বিদেশী বহু মিডিয়া অনেক রিপোর্ট পেশ করেছে। কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত মি 9 সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন লিকের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে। লিক অনুযায়ী শাওমি মি 9 19.5:9 আসপেক্ট রেশিওরসঙ্গে ওয়াটারড্রপ নচসহ পেশ করা হবে। এই ফোনে 6.4 ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হতে পারে যা 2কে স্ক্রিন রেজলিউশন সাপোর্ট করবে। লিক অনুযায়ী মি 9 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে।

6 জিবি র‍্যাম, ট্রিপল ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ30, প্রাথমিক দাম হবে 14,990 টাকা

মি 9 শাওমির পক্ষ থেকে 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হতে পারে এবং এর সঙ্গে কোয়ালকমের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য মি 9 এ 32 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। কয়েক দিন আগে আইএমডিএর রিপোর্টে মি 9 ওয়াইফাই ও ব্লুটুথ রেডি বলা হয়েছে। এই ফোনে এন‌এফসি ফিচার‌ও থাকবে।

শোনা যাচ্ছে শাওমি মি 9 5জি টেকনিকের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং ফিচার‌ও সাপোর্ট করতে পারে। ফোনটির সঠিক তথ্যের জন্য আপাতত 20 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শাওমি করতে চলেছে বড় ধামাকা, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে মি 9 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-to-launch-on-20-february-specification-5g-support-in-bengali/feed/ 0
শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-to-launch-with-48mp-camera-and-hole-in-display-in-hbengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-to-launch-with-48mp-camera-and-hole-in-display-in-hbengali/#respond Wed, 12 Dec 2018 08:19:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3521 শাওমি মি 9 এর স্পেসিফিকেশন হল লিক

The post শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে খবর পাওয়া যায় শাওমি 48 এমপি ক‍্যামেরাওয়ালা ফোন লঞ্চ করতে চলেছে। এই কথা কোনো লিকের মাধ্যমে নয় বরং স্বয়ং কোম্পানির প্রেসিডেন্ট লীন বিন ঘোষণা করেছেন। তখন ফোনের নাম বলা না হলেও আজ বেশ কিছু তথ্য জানা গেছে যেখানে ফোনের নাম থেকে শুরু করে কিছু স্পেসিফিকেশনের উল্লেখ করা আছে। জানা গেছে ফোনটি শাওমি মি 9 হতে পারে। প্রতি বছর কোম্পানি শাওমি মি সিরিজে তাদের ফ্ল‍্যাগশিপ ফোন লঞ্চ করে এবং এই নতুন বছরে মি 9 লঞ্চ করা হবে। আজ যে তথ্য পাওয়া গেছে সেখান থেকে জানা যায় এই ফোনে স্ক্রিনের নিচে হোল ডিসপ্লে ডিজাইনে সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আবার দাম কমল ওপ্পো এ3এসের, এখন মাত্র 8,990 টাকা দামে কেনা যাবে এই নচ স্ক্রিন ও বড় ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন

মাই ড্রাইভারের দেওয়া তথ্য অনুযায়ী শাওমির আগামী 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোনের জন্য কোম্পানি এলসিডি ডিসপ্লে প‍্যানেলের ব‍্যবহার করতে চলেছে এবং এই ডিসপ্লে চীনা ডিসপ্লে মেকার কোম্পানি বোই তৈরি করছে। এতে ফুল বেজল লেস স্ক্রিন দেখা যাবে না। নিচের দিকে কিছু পরিমাণ বেজল দেখা যেতে পারে।

18 ডিসেম্বর লঞ্চ হবে লেনোভো জেড5এস, এতে থাকবে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেন্সর

রিপোর্টে বলা হয়েছে শাওমির এই ফোনের ডিজাইন স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস ও হুয়াই নোভা 4 এর মতো বানানো হয়েছে যেখানে স্ক্রিনে একটু সাইডের দিকে হোল ক‍্যামেরা থাকবে। শাওমি মি 9 সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করতে পারে। ফোটোগ্ৰাফির জন্য এতে সোনী আইএম‌এক্স 586 সেন্সর বা স‍্যামসাঙের ক‍্যামেরা সেন্সরের ব‍্যবহার করতে পারে। অফিসিয়ালি বলা হয়েছে ফোনটি মিইউআই 10 যুক্ত হবে। আশা করা হচ্ছে ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইসহ লঞ্চ করা হবে।

The post শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-to-launch-with-48mp-camera-and-hole-in-display-in-hbengali/feed/ 0
5জি সাপোর্ট ও 10 জিবি র‍্যামের শাওমি মি 9 এসে গেছে সামনে, এর স্পেসিফিকেশন দেখলে অবাক হতে হয় https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-render-design-leak-features-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-render-design-leak-features-specifications-in-bengali/#respond Wed, 14 Nov 2018 18:34:37 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2868 লিক হল শাওমি মি 9 এর স্পেসিফিকেশন

The post 5জি সাপোর্ট ও 10 জিবি র‍্যামের শাওমি মি 9 এসে গেছে সামনে, এর স্পেসিফিকেশন দেখলে অবাক হতে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এবছর তাদের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে তাদের মি সিরিজে কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন পেশ করেছে। শাওমির পক্ষ থেকে মি 8, মি 8এস‌ই ও মি 8 এক্সপ্লোরার এডিশন পেশ করা হয়। এই তিনটি ফোন‌ই সুন্দর ডিজাইন ও শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে বিভিন্ন ভেরিয়েন্টে সেল করা হয়। মি 8 সিরিজের সফলতার পর কোম্পানি নতুন ধামাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ধামাকা পেশ করা হবে মি 9 রূপে। শাওমির সবচেয়ে শক্তিশালী আগামী ফোন মি 9 এর ফোটো ও স্পেসিফিকেশন লিক হয়ে গেছে।

শাওমি মি 9 এর ফোটো ও স্পেসিফিকেশন বিখ্যাত টিপস্টার বেঞ্জামিন গেস্কিন তার টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেছেন। মি 9 এর লুক ও ডিজাইন দেখা গেছে এটি সম্পূর্ণ বেজল লেস। ডিসপ্লের ওপর দিকে ছোট নচ আছে এবং এই নচে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোটোয় ফোনের ফ্রন্ট প‍্যানেলেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

এই টুইটে মি 9 ফোনটিতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়ার কথা বলা হয়েছে। লিক অনুযায়ী শাওমির এই নতুন স্মার্টফোন মি 9 অত্যন্ত শক্তিশালী হবে। লিকে বলা হয়েছে এই ফোনে 10 জিবি র‍্যামের সঙ্গে 5জি কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হবে। আরও বলা হয়েছে ফোনটির 10 জিবি র‍্যাম ভেরিয়েন্টের সঙ্গে শাওমি মি 9 8 জিবি ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টও লঞ্চ করা হবে।

শাওমি মি 9 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সনে চলবে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেটে রান করবে। প্রসঙ্গত কোয়ালকম এখনও স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট অফিসিয়ালি পেশ করেনি। ফোটোগ্ৰাফির জন্য মি 9 এর ব‍্যাঙ্ক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের শক্তিশালী ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে অন্য দুটি ক‍্যামেরা সেন্সর 13 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের দেওয়া হবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য শাওমি মি 9 এ কুইক চার্জ 5.0 টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়ার কথা বলা হয়েছে। লিকে বলা হয়েছে ফোনটি ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করবে। যেহেতু শাওমি এখনও অফিসিয়ালি মি 9 এর কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানায়নি তাই উপরোক্ত স্পেসিফিকেশন সঠিক বলে ধরা যায় না। প্রসঙ্গত এই সপ্তাহেই ওয়ানপ্লাসের 5জি ফোনের কথাও সামনে আসে। তাই সময় বলে দেবে কোন কোম্পানি আগে 5জি ফোন লঞ্চ করবে।

The post 5জি সাপোর্ট ও 10 জিবি র‍্যামের শাওমি মি 9 এসে গেছে সামনে, এর স্পেসিফিকেশন দেখলে অবাক হতে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-9-render-design-leak-features-specifications-in-bengali/feed/ 0