Poco F1 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 06 Nov 2019 16:16:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Mi Super Sale: Xiaomi ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন কখন কিভাবে কিনবেন https://www.91mobiles.com/bengali/xiaomi-smartphones-get-discount-on-during-mi-super-sale-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-smartphones-get-discount-on-during-mi-super-sale-in-bengali/#respond Wed, 06 Nov 2019 16:14:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8925 চলছে Mi Super Sale

The post Mi Super Sale: Xiaomi ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন কখন কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
বাংলাসহ গোটা ভারতের উৎসবের মরশুম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাও উৎসবের মরশুমের শেষে Xiaomi আরও একটি সেলের আয়োজন করেছে। এই সেলের নাম Mi Super Sale রাখা হয়েছে, যেখানে Redmi Note 7 Pro, K20 এবং K20 Pro সহ আরও বেশ কিছু স্মার্টফোন কম দামে বিক্রি করা হচ্ছে। 5 নভেম্বর থেকে শুরু হ‌ওয়া এই সেল আগামী 10 নভেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ ছয় দিনব‍্যাপী এই সেলে আপনি একটি নতুন স্মার্টফোন কম দামে পেতে পারেন। 

আরও পড়ুন : Jio কে পিছনে ফেলে ইন্টারনেট স্পীডে এগিয়ে অন্য কোম্পানি, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

জানিয়ে রাখি Xiaomi তাদের ওয়েবসাইটের সঙ্গে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে এই সেলের আয়োজন করেছে। এটুকুই নয়, এই সেল চলাকালীন আলাদাভাবে টাকা দিয়ে স্মার্টফোন কেনার সময় মি প্রটেক্ট এবং মি প্রটেক্ট‌ও পাওয়া যাবে। এক‌ইভাবে পুরোনো ফোন পাল্টে নতুন ফোনের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Mi Super Sale আগামী 10 নভেম্বর পর্যন্ত চলবে। এই সেল শাওমির ওয়েবসাইটে আয়োজন করা হয়েছে। Redmi 7A, Redmi Note 7 Pro এবং POCO F1 ফোনগুলি Flipkart এও ডিসকাউন্টের সঙ্গে বেচা হচ্ছে। কিন্তু এই ওয়েবসাইটে Redmi K20 এবং Redmi K20 Pro ফোনে কোনো ছাড় পাওয়া যাচ্ছে না। এই ফোনগুলি কোম্পানির ওয়েবসাইটের সঙ্গে পেশ করা হচ্ছে। 

আরও পড়ুন : 108 মেগাপিক্সেল পেন্টা ক‍্যামেরা, 5,260 এম‌এএইচ ব‍্যাটারী ও বড় স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Mi CC9 Pro, সমস‍্যায় পড়তে পারে Realme

মি ডট কমে Redmi K20 Pro ফোনটি 25,999 টাকা প্রাথমিক দামে বিক্রি করা হচ্ছে। কোনো ডিসকাউন্ট ছাড়া এই ফোনের প্রাথমিক দাম 27,999 টাকা। অর্থাৎ এই সেলে Redmi K20 Pro ফোনটি এই সেলে কিনলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। এক‌ইভাবে Redmi K20 ফোনটি 19,999 টাকার প্রাথমিক দামে এই সেলে বেচা হচ্ছে। 

এছাড়া এই সেলে POCO F1 14,999 টাকার প্রাথমিক দামে বেচা হচ্ছে। সেল ছাড়া এই ফোনটি 18,999 টাকা প্রাথমিক দামে বেচা হয়। Mi Super Sale এ Redmi Note 7 Pro ফোনটিও কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র 11,999 টাকা প্রাথমিক দামের বিনিময়ে এই ফোনটি কেনা যাচ্ছে। Redmi 7A ফোনটি এই সেলে 5,499 টাকার প্রাথমিক দামে বিক্রি করা হচ্ছে। এই ফোনটির লঞ্চ প্রাইস 5,999 টাকা। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Mi Super Sale: Xiaomi ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন কখন কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-smartphones-get-discount-on-during-mi-super-sale-in-bengali/feed/ 0
Xiaomi স্মার্টফোন কেনার জন্য সুবর্ণ সুযোগ, 11টি স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড় এবং সঙ্গে উপহার https://www.91mobiles.com/bengali/xiaomi-diwali-with-mi-sale-offer-redmi-note-8-7-pro-y3-a3-k20-poco-f1-india-price-discount-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-diwali-with-mi-sale-offer-redmi-note-8-7-pro-y3-a3-k20-poco-f1-india-price-discount-in-bengali/#respond Thu, 24 Oct 2019 15:06:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8727 Xiaomi Diwali with Mi সেলে কম দামে পাওয়া যাচ্ছে স্মার্টফোন

The post Xiaomi স্মার্টফোন কেনার জন্য সুবর্ণ সুযোগ, 11টি স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড় এবং সঙ্গে উপহার first appeared on 91Mobiles Bengali.

]]>
দীপাবলি সেলিব্রেট করার জন্য সব টেক কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য নতুন নতুন অফার আনছে। একদিকে যেমন বিভিন্ন শপিং সাইটে ডিলস চলছে তেমনই অন‍্যদিকে টেক ব্র‍্যান্ডগুলিও তাদের ফেস্টিভ্যাল সেল শুরু করেছে। ভারতের এক নাম্বার স্মার্টফোন কোম্পানি Xiaomi ও তাদের ফ‍্যানদের জন্য Diwali with Mi সেলের সূচনা করেছে। এই সেল আগামীকাল অর্থাৎ 25 অক্টোবর পর্যন্ত চলবে যেখানে কোম্পানির স্মার্টফোনের সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য প্রোডাক্ট‌ও আকর্ষণীয় ছাড়ের সঙ্গে সেল করা হবে। এর সঙ্গে রয়েছে বেশ কিছু অসাধারণ অফার এবং আকর্ষণীয় উপহার। চলুন চোখ রাখা যাক Xiaomi Diwali with Mi তে। 

আরও পড়ুন : Jio এর থেকেও এগিয়ে Airtel, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানির অবস্থা

Redmi Note 7 Pro ফোনটির 13,999 টাকা দামে লঞ্চ করা 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন মাত্র 11,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এক‌ইভাবে ফোনটির 15,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন মাত্র 13,999 টাকা এবং 16,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট মাত্র 14,999 টাকা দামে বেচা হচ্ছে। 

Redmi Note 7S এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা থেকে কমিয়ে 8,999 টাকা দামে সেল করা হচ্ছে এবং 12,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট Diwali with Mi সেলে মাত্র 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে Redmi 7A এর 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 5,999 টাকার বদলে মাত্র 4,999 টাকার বিনিময়ে এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,199 টাকার বদলে 5,799 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। 

আরও পড়ুন : Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক

Diwali with Mi সেলে Redmi 7 ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকা এবং 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,499 টাকা দামে বেচা হচ্ছে। Redmi Y3 এর 9,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানির Diwali with Mi সেলে 7,999 টাকা দামে পাওয়া যাচ্ছে, তবে 11,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকা দামেই বেচা হচ্ছে। 

Diwali with Mi সেলে Redmi 8 স্মার্টফোনের 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দুটিই 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে। Redmi 8A ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,499 টাকা এবং 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। Xiaomi Mi A3 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। 

আরও পড়ুন : 8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 20 Lite (Youth Edition)

POCO F1 ফোনটি Diwali with Mi সেলে 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা,।6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত শক্তিশালী ভেরিয়েন্ট মাত্র 18,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই সেলে Redmi K20 Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ছাড় দিয়ে মাত্র 24,999 টাকা এবং Redmi K20 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi স্মার্টফোন কেনার জন্য সুবর্ণ সুযোগ, 11টি স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড় এবং সঙ্গে উপহার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-diwali-with-mi-sale-offer-redmi-note-8-7-pro-y3-a3-k20-poco-f1-india-price-discount-in-bengali/feed/ 0
Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/xiaomi-pocophone-poco-f1-price-cut-india-offline-store-sale-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-pocophone-poco-f1-price-cut-india-offline-store-sale-in-bengali/#respond Sat, 03 Aug 2019 08:09:45 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7627 দাম কমলো Poco F1 এর

The post Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গত বছর POCOPHONE নামে একটি নতুন সাব ব্র‍্যান্ড ভারতে লঞ্চ করে। Poco F1ফোনটির হাত ধরে এই সাব ব্র‍্যান্ডের যাত্রা শুরু হয়। লঞ্চের পরেই এই সাব ব্র‍্যান্ড যথেষ্ট জনপ্রিয়তা ও সফলতা লাভ করে। Poco F1 ফোনটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল যা তৎকালীন কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটের সঙ্গে রান করতো। অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত Poco F1 ভারতে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা হয়। কোম্পানির ফ‍্যানদের উপহার দেওয়ার জন্য পোকো ইন্ডিয়া তাদের Poco F1 এর দাম সরাসরি 5,000 টাকা কমিয়ে দিয়েছে।

8 আসতে চলেছে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, প্রথম লঞ্চ ভারতেই

পোকো ইন্ডিয়ার পক্ষ থেকে Poco F1 অফলাইন প্ল‍্যাটফর্মে সস্তা করা হয়েছে। অর্থাৎ রিটেইল স্টোর থেকে গতকাল অর্থাৎ 2 আগস্ট থেকে Poco F1 কম দামে সেল করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এর আগেও ফোনটির দাম দুবার কমানো হয়েছে, যার ফলে ফোনটি 20,999 টাকা দামে সেল করা হতো। এখন আরও 2,000 টাকা প্রাইস কাটের পর Poco F1 এর এই ভেরিয়েন্টটি 18,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।

এক‌ই ভাবে কোম্পানি Poco F1 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ভেরিয়েন্টের দাম সরাসরি 5,000 টাকা কমানোর পর এই মডেলটি এখন 22,999 টাকার বিনিময়ে কেনা যাবে। প্রসঙ্গত Poco F1 এর সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে 17,999 টাকার বিনিময়ে সেল করা হয়।

Vivo V15 Pro এর দাম কমলো 3,000 টাকা, জেনে নিন নতুন দাম

স্পেসিফিকেশন
Poco F1 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 416পিপিআই ও 1080 × 2246 রেজলিউশনযুক্ত 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও আধারিত মিইউআই 9.6 আছে ও 10 এন‌এম 2.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। শাওমির পক্ষ থেকে ফোনটিতে লিকুইড কুলিং টেকনিক ব‍্যবহার করা হয়েছে যার ফলে হাই গ্ৰাফিক্স গেম ও হেভি প্রসেসিঙের পরেও ফোনটি গরম হবে না। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Exclusive : Samsung আনতে চলেছে অত্যন্ত কম দামে ডুয়েল ক‍্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত Galaxy A10s, তথ্য হলো লিক

পোকো এফ1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও কুইক চার্জ 3.0 টেকনিকসহ 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-pocophone-poco-f1-price-cut-india-offline-store-sale-in-bengali/feed/ 0
Xiaomi Poco F1 এর দাম কমানো হলো 2,000 টাকা, তাড়াতাড়ি করুন, নয়তো হাতছাড়া হয়ে যাবে এই সুবর্ণ সুযোগ https://www.91mobiles.com/bengali/poco-f1-64gb-storage-variant-price-cut-in-india-now-available-at-17999-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f1-64gb-storage-variant-price-cut-in-india-now-available-at-17999-in-bengali/#respond Wed, 05 Jun 2019 17:25:18 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6859 শাওমি ছাড় দিচ্ছে Poco F1 এ

The post Xiaomi Poco F1 এর দাম কমানো হলো 2,000 টাকা, তাড়াতাড়ি করুন, নয়তো হাতছাড়া হয়ে যাবে এই সুবর্ণ সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এবছরের শুরু থেকেই তাদের স্মার্টফোনে ডিসকাউন্ট দেওয়া শুরু করেছে। কোম্পানির কিছু ফোনের দাম পাকাপাকি ভাবে সব সময়ের জন্য কমিয়ে দেওয়া হয়েছে আবার কিছু স্মার্টফোনের ওপর সাময়িক ছাড় দেওয়া হয়। আবার বিগত কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি Poco F1 এর আপগ্ৰেডেড ভার্সন লঞ্চ করতে পারে। এই মুহূর্তে কোম্পানি তাদের Poco F1 এ সাময়িক ছাড় ঘোষণা করেছে। এই ছাড় দিয়ে Poco F1 ফ্লিপকার্ট ও মি ডট কমে 5 থেকে 9 জুন পর্যন্ত বিক্রি করা হবে।

Xiaomi এর 6 জিবি র‍্যাম‌ওয়ালা Redmi Note 6 Pro এর দাম 2,000 টাকা কমলো, জেনে নিন কিভাবে কিনবেন

শাওমি Poco F1 এ 2,000 টাকার ছাড় দিচ্ছে। এই ছাড় দেওয়ার পর Poco F1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 17,999 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি Poco F1 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টে কোনো ছাড় দিচ্ছে না।

স্পেসিফিকেশন ও ফিচার
পোকো এফ1 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 416পিপিআই ও 1080 × 2246 রেজলিউশনযুক্ত 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও আধারিত মিইউআই 9.6 আছে ও 2.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। শাওমির পক্ষ থেকে ফোনটিতে লিকুইড কুলিং টেকনিক ব‍্যবহার করা হয়েছে যার ফলে হাই গ্ৰাফিক্স গেম ও হেভি প্রসেসিঙের পরেও ফোনটি গরম হবে না। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে।

ভারতে আসতে চলেছে Xiaomi Redmi K20 Pro, প্রতিযোগিতার মুখে পড়বে OnePlus 7 Pro

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পোকো এফ1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও কুইক চার্জ 3.0 টেকনিকসহ 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi Poco F1 এর দাম কমানো হলো 2,000 টাকা, তাড়াতাড়ি করুন, নয়তো হাতছাড়া হয়ে যাবে এই সুবর্ণ সুযোগ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f1-64gb-storage-variant-price-cut-in-india-now-available-at-17999-in-bengali/feed/ 0
শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড় https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-super-sale-redmi-note-6-pro-y2-poco-f1-offer-discount-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-super-sale-redmi-note-6-pro-y2-poco-f1-offer-discount-price-in-bengali/#respond Thu, 11 Apr 2019 12:26:41 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5949 শাওমি শুরু করল "মি সুপার সেল"

The post শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এই মাসের শুরুতে তাদের “মি ফেস্টিভ্যাল” এর আয়োজন করেছিল। এই ফেস্টিভাল 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত চলেছিল যেখানে শুধুমাত্র শাওমি স্মার্টফোন ডিসকাউন্টে বিক্রি করা হয়নি বরং বিভিন্ন অফারে শাওমি ফ্যানদের গিফ্ট ও ফ্রি প্রোডাক্ট‌ও দেয়া হয়েছে। একই মাসের মধ্যে কোম্পানি তাদের ইন্ডিয়ান ফ্যানদের জন্য আরও একবার উপহার স্বরূপ “মি সুপার সেল” আয়োজন করেছে। যদি আপনি কোন শাওমি ফোন কিনতে চান তবে কম দামে ফোনটি কেনার জন্য এটাই সুবর্ণ সুযোগ।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ70

শাওমি মি সুপার সেল
শাওমির পক্ষ থেকে “মি সুপার সেল” এর সূচনা করে দেওয়া হয়েছে। এই বিশেষ সেল তিন দিনের জন্য আয়োজন করা হয়েছে যা আজ অর্থাৎ 11 এপ্রিল থেকে আগামী 13 এপ্রিল পর্যন্ত চলবে। শাওমি মি সুপার সেলে বিভিন্ন শাওমি প্রোডাক্ট অত্যন্ত কম দামে ও অসাধারণ ছাড়ে কেনা যাবে। এই সেলে কোম্পানির পক্ষ থেকে শাওমির নতুন ও পুরোনো ফোনের সঙ্গে পোকো ব্র‍্যান্ডের ফোন‌ও বেচা হবে। এই সেলে কোম্পানির বিভিন্ন ফোনে 2,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

এইসব ফোনে পাওয়া যাবে ছাড়
শাওমি মি সুপার সেলে পোকো এফ1 এয 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর পোকো এফ1 এর এই ভেরিয়েন্টটি 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট এবং 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টে 2,000 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড় দেওয়ার পর শাওমি মি সুপার সেলে ফোনদুটি যথাক্রমে 10,999 টাকা ও 11,999 টাকা দামে কেনা যাবে।

ইতিহাস গড়ল স‍্যামসাং : লঞ্চ হল বিশ্বের প্রথম ট্রিপল সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন গ‍্যালাক্সি এ80

শাওমি মি সুপার সেলে রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে যার ফলে ফোনটির এই ভেরিয়েন্টটি 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে রেডমি 6 প্রোতে কোম্পানি 1,000 টাকার ছাড় দিচ্ছে। এই ছাড়ের পর রেডমি 6 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা ও 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

শাওমি মি সুপার সেলে 7,999 টাকা দামের রেডমি 6 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,000 টাকা ছাড় দিয়ে 6,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে কোম্পানির রেডমি ওয়াই2 ফোনটিতেও 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই সেলে রেডমি ওয়াই2 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা লেনোভো জেড6;প্রো, জেনে নিন এর ফিচার

প্রসঙ্গত জানিয়ে রাখি শাওমি মাত্র এক মাসের মধ্যে ভারতে রেডমি নোট 7 ও রেডমি নোট 7 প্রোর 10,00,000 ইউনিট বেচেছে। ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে রেডমি নোট 7 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে বেচা হয়। এক‌ই ভাবে রেডমি নোট 7 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হয়। এই দুটি ফোন‌ই মি ডট কম ও ফ্লিপকার্ট থেকে ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে কেনা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-super-sale-redmi-note-6-pro-y2-poco-f1-offer-discount-price-in-bengali/feed/ 0
শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-days-redmi-note-6-pro-note-5-pro-redmi-6-poco-f1-flipkart-sale-price-discount-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-days-redmi-note-6-pro-note-5-pro-redmi-6-poco-f1-flipkart-sale-price-discount-in-bengali/#respond Mon, 28 Jan 2019 17:46:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4259 শাওমির মি ডেজে কম দামে কেনা যাবে রেডমি নোট 6 প্রো, রেডমি 6, রেডমি নোট 5 ও পোকো এফ1

The post শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে শাওমি ভারতের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। সস্তা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়ায় কোম্পানির স্মার্টফোনগুলি সাধারণ মানুষের বাজেটের মধ্যেই থাকে। শাওমি তাদের ফ‍্যানদের কথা মাথায় রেখে তাদের জন্য উপহারস্বরূপ “মি ডেজ” এর সূচনা করেছে। এই সেলে শাওমি তাদের হিট ফোনগুলির ওপর ডিসকাউন্ট অফার শুরু করেছে যার মধ্যে রেডমি নোট 6 প্রো, রেডমি 6 ও রেডমি নোট 5 প্রোর সঙ্গে পোকো এফ1 ও আছে। মি ডেজে শাওমি স্মার্টফোনের ওপর 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

লঞ্চ হল জিওরেল অ্যাপ, বাড়ি বসে বুক করা যাবে টিকিট ও পাওয়া যাবে সব তথ্য সম্পূর্ণ ফ্রি

শাওমি মি ডেজের আয়োজন ফ্লিপকার্টে করা হয়েছে। মি ডেজ আজ থেকে শুরু করে আগামী তিন দিন পর্যন্ত চলবে। 30 জানুয়ারি পর্যন্ত রেডমি নোট 6 প্রো, রেডমি 6, রেডমি নোট 5 ও পোকো এফ1 ফোনগুলি ডিসকাউন্টের সঙ্গে কেনা যাবে। পোকো এফ1 এর সবচেয়ে বড় মডেল মি ডেজে 25,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই মডেলে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি আছে।

পোকো এফ1 এর 23,999 টাকা দামের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট মি ডেজে 21,999 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত পোকো এফ1 আগামী তিন দিন 18,999 টাকা দামে কেনা যাবে। রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি কোম্পানি 13,999 টাকা দামে লঞ্চ করেছিল তবে মি ডেজে ফোনটি 12,999 টাকা দামে সেল করা হবে।

জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল লঞ্চ করল 269 টাকার প্রিপেইড প্ল‍্যান, 2.6 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক কিছু

রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট মি ডেজে 1,000 টাকা ছাড় দিয়ে মাত্র 14,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে 13,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা দামে ও 15,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে সেল করা হবে।

মি ডেজ উপলক্ষে তিন দিন ধরে রেডমি 6 ফোনটি ছাড়ের সঙ্গে সেল করা হবে। এই সেলে রেডমি 6 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 7,499 টাকা দামে কেনা যাবে ও 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শাওমি শুরু করল “মি ডেজ”, 5,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে কোম্পানির স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-days-redmi-note-6-pro-note-5-pro-redmi-6-poco-f1-flipkart-sale-price-discount-in-bengali/feed/ 0
জানা গেল শাওমি পোকো এফ1 এর নতুন ভেরিয়েন্টের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে https://www.91mobiles.com/bengali/xiaomi-poco-f1-armoured-edition-in-india-price-specification-and-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-poco-f1-armoured-edition-in-india-price-specification-and-features-in-bengali/#respond Thu, 27 Dec 2018 10:32:14 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3625 লঞ্চ হল পোকো এফ1 এর নতুন ভার্সন পোকো এফ1 আর্মড এডিশন

The post জানা গেল শাওমি পোকো এফ1 এর নতুন ভেরিয়েন্টের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি তাদের ব্র‍্যান্ড পোকোর এফ1 আরমর্ড এডিশন পেশ করেছে। এই লঞ্চের কথা ক্রিসমাসের আগেই পোকোর জেনারেল ম্যানেজার মনমোহন তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছিলেন। আজ ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। এবার কোম্পানি ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করেছে। এবং ফোনটির দাম 23,999 টাকা।

48 এমপি ক‍্যামেরা, হোল ডিসপ্লে ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হুয়াই নোভা 4, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন

এর আগে এই বছরই কোম্পানি পোকো এফ1 এর স্পেশাল এডিশন 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে পেশ করেছিল, যার দাম 28,999 টাকা। নতুন পোকো এফ1 আর্মড এডিশনের তথ্য কোম্পানির অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করে দেওয়া হয়েছে।

পোকো এফ1 আর্মড এডিশনের দাম:
কোম্পানি পোকো এফ1 আর্মড এডিশনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা রেখেছে। এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কম থেকে কেনা যাবে। ফোনটির সেল এর মধ্যেই শুরু হয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার সময় অ্যাক্সিস ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 5 শতাংশ ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইটের‌ও প্রস্তুতি শুরু, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে হতে পারে লঞ্চ

পোকো এফ1 আর্মড এডিশনের স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এতে 6.18 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওতে কাজ করে। ফোনটির অন‍্যতম বিশেষত্ব হল ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ডুয়েল রেয়ার ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম আর 128 জিবি মেমরির সাথে ভারতে লঞ্চ হল নোকিয়া 8.1, জেনে নিন এই ফোনের সম্পর্কে সবকিছু

কানেক্টিভিটির জন্য পোকো এফ1 এ ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্ট করে। এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে কুইক চার্জ 3.0 টেকনিক আছে। এই ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে।

The post জানা গেল শাওমি পোকো এফ1 এর নতুন ভেরিয়েন্টের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-poco-f1-armoured-edition-in-india-price-specification-and-features-in-bengali/feed/ 0
শাওমি পোকো এফ1 এর শুরু হল ওপেন সেল, এখন আর ফ্ল‍্যাশ সেলের জন্য অপেক্ষা করতে হবে না https://www.91mobiles.com/bengali/xiaomi-poco-f1-6gb-ram-128gb-storage-variant-open-sale-india-flipkart-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-poco-f1-6gb-ram-128gb-storage-variant-open-sale-india-flipkart-in-bengali/#respond Sat, 15 Sep 2018 09:11:30 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1071 এখন অপেক্ষার দিন শেষ, ওপেন সেলেই পাওয়া যাচ্ছে পোকো এফ1

The post শাওমি পোকো এফ1 এর শুরু হল ওপেন সেল, এখন আর ফ্ল‍্যাশ সেলের জন্য অপেক্ষা করতে হবে না first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমির সাব ব্র‍্যান্ড পোকো ইন্ডিয়া ভারতে তাদের প্রথম স্মার্টফোন পোকো এফ1 লঞ্চ করেছে। পোকো এফ1 20,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয় এবং এটি স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করা এত কম দামে লঞ্চ করা বিশ্বের প্রথম ফোন। শাওমি সাব ব্র‍্যান্ড পোকো ইন্ডিয়ার পোকো এফ1 ফ্লিপকার্টে এক্সক্লুসিভ পাওয়া যায় যা এতদিন ফ্ল‍্যাশ সেলে বিক্রি হত। কিন্তু এখন কোম্পানি পোকো এফ1 এর ওপেন সেল ঘোষণা করেছে।

পোকো এফ1 ঘোষণা করেছে যে পোকো এফ1 যা এতদিন শুধুমাত্র শাওমির ওয়েবসাইট ও ফ্লিপকার্টে ফ্ল‍্যাশ সেলে বিক্রি হত, এই ফোনটি এখন থেকে সব সময়ের জন্য এই দুটি প্ল‍্যাটফর্মে পাওয়া যাবে। শাওমির অন‍্যান‍্য ফোনের মতোই পোকো এফ1 ফোনটিও ফ্ল‍্যাশ সেলে মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যেত এবং গ্ৰাহকদের হতাশ হয়ে পরবর্তী সেলের জন্য অপেক্ষা করতে হত। কিন্তু এখন শাওমির ঘোষণার পর শাওমি ফ‍্যানদের আর এই ফোনের জন্য অপেক্ষা করতে হবে না।

পোকো এফ1 গত পরশু অর্থাৎ 13ই সেপ্টেম্বর রাত 12টার পর থেকে ওপেন সেলের জন্য পাওয়া যাচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্ট থেকেও ফোনটি কেনা যাবে। এখন আপাতত পোকো এফ1 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট ওপেন সেলে পাওয়া যাবে। 23,999 টাকার বিনিময়ে এই ভেরিয়েন্টটি কেনা যাবে।

পোকো এফ1 এর 6 জিবি র‍্যাম/64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 8 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ভেরিয়েন্ট 28,999 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি পোকো এফ1 এর একটি স্পেশাল এডিশন পেশ করেছে যা 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই স্পেশাল ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে।

পোকো এফ1 ফোনটি ব্লু ও গ্ৰাফাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এইচডিএফসি ক্রেডিট কার্ড গ্ৰাহকদের পোকো এফ1 এর সব ভেরিয়েন্টে 1,000 টাকা ছাড় দেওয়া হবে। পোকো এফ1 এর ফুল স্পেসিফিকেশনের জন্য এখানে ক্লিক করুন।

শাওমির ওয়েবসাইট থেকে পোকো এফ1 কিনতে এখানে ক্লিক করুন এবং ফ্লিপকার্ট থেকে পোকো এফ1 কিনতে এখানে ক্লিক করুন।

The post শাওমি পোকো এফ1 এর শুরু হল ওপেন সেল, এখন আর ফ্ল‍্যাশ সেলের জন্য অপেক্ষা করতে হবে না first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-poco-f1-6gb-ram-128gb-storage-variant-open-sale-india-flipkart-in-bengali/feed/ 0
শাওমি এনেছে নতুন ব্র‍্যান্ড, ভারতে লঞ্চ হল পোকো এফ1 https://www.91mobiles.com/bengali/xiaomi-sub-brand-poco-india-launched-poco-f1-smartphone-in-india-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-sub-brand-poco-india-launched-poco-f1-smartphone-in-india-feature-specifications-price-in-bengali/#respond Wed, 22 Aug 2018 12:45:13 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=706 শাওমি যখন জানিয়েছে ভারতে তাদের নতুন সাব ব্র‍্যান্ড লঞ্চ হবে তখন থেকেই স্মার্টফোন ইউজারদের সঙ্গে সমগ্ৰ টেক জগত এই ফোনটির জন্য উৎসুক হয়ে রয়েছে। আজ শাওমির সাব ব্র‍্যান্ড পোকো ইন্ডিয়া অফিসিয়ালি ভারতে এসে গেছে। পোকো ইন্ডিয়া ভারতে তাদের “পোকো এফ1” ফোনটির সঙ্গে এন্ট্রি নিয়েছে। পোকো ইন্ডিয়া ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের পোকো এফ1 স্মার্টফোনটি …… টাকা […]

The post শাওমি এনেছে নতুন ব্র‍্যান্ড, ভারতে লঞ্চ হল পোকো এফ1 first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি যখন জানিয়েছে ভারতে তাদের নতুন সাব ব্র‍্যান্ড লঞ্চ হবে তখন থেকেই স্মার্টফোন ইউজারদের সঙ্গে সমগ্ৰ টেক জগত এই ফোনটির জন্য উৎসুক হয়ে রয়েছে। আজ শাওমির সাব ব্র‍্যান্ড পোকো ইন্ডিয়া অফিসিয়ালি ভারতে এসে গেছে। পোকো ইন্ডিয়া ভারতে তাদের “পোকো এফ1” ফোনটির সঙ্গে এন্ট্রি নিয়েছে। পোকো ইন্ডিয়া ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের পোকো এফ1 স্মার্টফোনটি …… টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 20,990 তারিখ থেকে শপিং সাইট ফ্লিপকার্ট 29 থেকে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে।

পোকো এফ1 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 416পিপিআই ও 1080 × 2246 রেজলিউশনযুক্ত 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও আধারিত মিইউআই 9.6 আছে ও 2.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে।

পোকো এফ1 এ 6 জিবি র‍্যাম যোগ করা হয়েছে। ভারতে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। শাওমির পক্ষ থেকে ফোনটিতে লিকুইড কুলিং টেকনিক ব‍্যবহার করা হয়েছে যার ফলে হাই গ্ৰাফিক্স গেম ও হেভি প্রসেসিঙের পরেও ফোনটি গরম হবে না। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পোকো এফ1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও কুইক চার্জ 3.0 টেকনিকসহ 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

পোকো এফ1 এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 128 জিবি ভেরিয়েন্ট 23,990 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি পোকো এফ1 এর একটি স্পেশাল এডিশন পেশ করেছে যা 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই স্পেশাল ভেরিয়েন্টের দাম 28,990 টাকা রাখা হয়েছে।

পোকো এফ1 ফোনটি ব্লু ও গ্ৰাফাইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির আগামী 29 তারিখ থেকে সেল শুরু হবে এবং এটি শুধুমাত্র ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে।

The post শাওমি এনেছে নতুন ব্র‍্যান্ড, ভারতে লঞ্চ হল পোকো এফ1 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-sub-brand-poco-india-launched-poco-f1-smartphone-in-india-feature-specifications-price-in-bengali/feed/ 0